Amaresh Biswas

আমরা মানুষ

দেশটা গেছে উচ্ছন্নে
চাও না কে ভাই মানতে
যায় ফুরিয়ে পান্তা পাতের
গেলেই যে নুন আনতে।

শিক্ষা চিকিৎসা না মেলা
ব্যাপার বড়ই তুচ্ছ
তাই বলে কি প্রকল্প নেই
আছে হাজার গুচ্ছ।

স্কুল কলেজ হাসপাতাল চাই
গড়ছ মসজিদ মন্দির
মানুষ থাকুক অন্ধ হয়ে
করছ তারই ফন্দি।

মানুষ যখন ভাত না পেয়ে
রাখছে মাথায় হাত
বলছ তখন বাঁচতে হলে
বাঁচাও আগে জাত।

জাত ধর্মে পেট ভরে না
বল কে না জানি
বল সবাই আমরা মানুষ
নয় আর হানাহানি।

Comment