অন্য এক আলো / বিবেক পাল ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
স্কয়্যার ফিটের সংস্কৃতিতে
মত্ত শহর শহরতলি—-
বৃক্ষ ছেদন গুল্ম নিধন নিত্যনৈমিত্তিক !
কংক্রিটের জঙ্গলে
ষড়-ঋতুর দেখা মিলে’না ,
যথা নিয়মে—-
উন্নয়নের ধুম জ্বরে পুড়ছে প্রকৃতি
বাড়ছে উষ্ণতা পাল্লা দিতে অগ্রগতির
প্রতি নিয়ত দেখি অবক্ষয়ের ছবি ।
অবহেলায় হেলা-ভরে
নির্বোধ ঝুলি ভরে,
পৈশাচিক উল্লাস ঢেকে আনে গহীন আঁধার ।
গোপন কান্নার মতো
কুয়াশা ভরা প্রতিটি বিকেল ।
আমি,অমাবস্যার চাঁদে অন্য এক আলো দেখি ।
__________________________________________
Comment

