শব্দের শোরগোল
—দীপক বেরা
‘কুত্তার বাচ্চা’—গালি নয়গো…
শ্রমজীবী মানুষের ঘাম, রক্ত, সংগ্রাম
সমরেশের ‘আদাব’ জেনো—
জীবন-জ্বলা কঠিন বাস্তবতার এক ফালি
চোখে যাদের ঠুলি পরা, তারাই এখন
দিচ্ছে হাততালি।
কলম যখন সত্য লেখে, মুখোশ খোলে
ধারালো শব্দে আগুন লেখে—
শব্দে যাদের অশুচি ভয়, বিয়োগ কষে
বিবেক খুলে সেলফি তোলে
ফেসবুকী পণ্ডিতেরা সব, এমন
ভণ্ডামিতেই চলে।
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৪|০২|২০২৬
Comment

