Swapankumar Pahari

এক ডজন ছড়া
স্বপনকুমার পাহাড়ী

নেতানিয়াহু

ইজরায়েলের প্রধানমন্ত্রী
শ্রীযুক্ত নেতানিয়াহু।
তেনার যমজ ভ্রাতার নামটি
শ্রীযুক্ত নেতাদিয়াহু।
এঁদের আবার জিগরি দোস্ত
শ্রীযুক্ত কেতাপিয়াহু।

মজার মানুষ

মজার মানুষ গজায় ভরান পেটটি
সকাল সকাল ঠিক যদি পান বেড-টী।
বাদবাকি দিন চলবে ওতেই
ভাঁটার টানে খরস্রোতেই
হাতে লগি-বাঁশ, মাথায় জড়ানো ফেট্টি।
রাতপাহারায় আপন বাড়ির গেটটি!

ফটকে

ফঁস গয়া, তবু আরাম কোথায় চটকে?
এই না ভেবেই পড়লো হঠাৎ সটকে।
বিয়ের ক’দিন বাদে
সঙ্গ যখন বাধে
কে বা আটকায়?-–পুরো বেপাত্তা ফটকে!

বদ খেয়ালে

বদ খেয়ালে মদ গিলিয়ে
যেই না ফেলা লটকে,
ইচ্ছে হ’ল সাধ মিটিয়ে
ফেলবে থোড়া চটকে।
মেয়েটা এখন ন্যা়ংটো
ওরও দেখা যায় চ্যাংটো
আরে আরে এ যে চোখে চোখ রেখে
হাসছে চক্ষু মটকে!

খেপ

ব্র্যাসিয়ার পরা ছেড়ে দিয়েছেন—
এখন নিপল-টেপ‌‌।
এতেই অধিক খোলামেলা ভাব
রয় ন্যাচরাল শেপ।
এখন ভাবেন—ওটুকুও যদি
পারেন হটিয়ে দিতে
শীতকালে আর কেই বা আসছে
ওসব হিসেব নিতে
ব্র্যাসিয়ার ত্যজো আন্দোলনেই
মারা যাবে এক খেপ!

ঘ্যান-ঘ্যান

সেই কবে থেকে করছিল ঘ্যান-ঘ্যান।
প্রথম রাতেই হ’য়ে গেল অজ্ঞান!
কেউ ঢালে জল, কেউ করে ঝাড়ফুঁক
কেউবা আবার শুরু করে তাকতুক
অবশেষে যেই ফিরে এলো জ্ঞান
হয়েছে তেনার ফ্যান!

গোল

যেদিকে তাকায়–সুগোল!
এইমত ছিল ভূগোল।
তবু সারারাত খেলাধূলো হ’লে
পরপর মুখে-বলে আর বোলে
গুনে গুনে ঠিকই
দিতে পারলো সে দু’গোল!

এক ছিল gay

এক ছিল gay, হাসতো হে-হে,
চাকরি করতো ব্যাঙ্কে
মালকড়ি তাই ভালোই কামাতো
কম ছিল না তো rank-এ!
এদিকে আবার শখ চেপে গেল
বেড়াতে গেল সে চীনে।
ওখানে একটা আরো ধনী লোক
ওকে নিল, হায়, কিনে!
অবিশ্যি ঐ মালিকটাও যে
ওরই মত ছিল ফ্র্যাঙ্ক হে!

ধন্যি ছেলে

বাপ্ রে কী সাংঘাতিক না এই ছেলে!
খালি হাতেই ধরে ফেললে যে হেলে!
সড়কি দিয়ে মারলে অজগর!
ধন্যি ছেলে—সবাই করে গড়!
১০
উড়ুক্কু

শ্রীবক্ষ তাঁর লক্ষ চোখের লক্ষ্য।
এই বুঝি গ্রহ চ্যুত হোলো তার কক্ষ!
নাকি যক্ষিণী
ধনরক্ষিণী
হায়, দ্রুত উড়ে যাবে মেলে দিয়ে জোড়া পক্ষ?
১১
জুসি

প্যান্টি নামিয়ে জ্ঞানটি কামিয়ে
মনখানা খুশি-খুশি।
‘বাই বাই’ ব’লে দুলকি চালেই
হাঁটছিল তাই লুসি!
ভাবেনি তো আগে এ্যাতো আগেভাগে
জমে যাবে জুটি রাগে-অনুরাগে
ফাঁকা ক্লাসরুমে কতক্ষণ যে
দিনটা কাটলো জুসি!
১২
কৃপা করকে

আমাদের এই পাড়ার সে এক
চালকলাবাঁধা নন-ম্যাট্রিক বামুন
সেদিন হঠাৎ বললে আমায়:
মিশরের ঐ ফ্যারাও তুতেন খামুন
সেকালের নাকি সেরা লোক ছিল শুনি
কথাটা কি ঠিক, বলো দেখি ভাই গুণী?
আমি বললুম: অনেক হয়েছে,
এবার আপনি কৃপা করকে থামুন!

Comment