শিরোনাম-নীরবতার সাজে
কলমে- ইরি অতনু
চিরচেনা মানুষটাতেও
অচিন রঙের মাখা,
বদলানো সেই গন্তব্যে আজ
স্বপ্ন ধূলো মাখা।
চেষ্টা করে দেখলে তুমি
পারলে না তো ধরে,
স্মৃতির ঘরে মানুষ মরে
বালি কেবল ঝরে।
শব্দ দিয়ে বুনবো মালা
বলবো না আর নাম,
বুঝতে তুমি পারলে না তো
অন্ধ ভালবাসার দাম।
গোপন থাকুক প্রতিটি লাইন
তোমার স্মৃতির ভাঁজে,
ব্যথাগুলো বাজুক তবে
নীরবতার সাজে।
Comment

