অপেক্ষা
::::::::::::::
কখন থেকে ডেকে চলেছি…. !
বাইরে থেকে ভেতরে
ঢোকার রাস্তায় এত আগল!
কত দিন ধরে খুঁজছি
উৎস মুখের ঠিকানা–
ভাবনা হীন শব্দেরা যেখানে
অনর্গল কথা বলে চলে।
সুরে সুর মিলে গেলে
যে অনুরণন তোলে,
কবে থেকে বসে আছি
তার ই অপেক্ষায়।
কবে যেন দিলাম পাড়ি
খনি গহ্বরে…
পরশপাথর খুঁজে ফিরি
খ্যাপা হয়ে।
কখন থেকে বসে আছি….
বসেই আছি..
আগল খুলে ভেতরে
ঢুকবো বলে,
দিন চলে যায়
অপেক্ষা ফুরোয় না…..
Comment

