Parbati Roy

চড়ুইভাতি
পার্বতী রায়

শীতের হাওয়া বলল হেসে
এসেছে দেখো নতুন দিন,
সাদা-কালো মনটা হবে
রংধনুর মতো রঙিন।

চারিদিকে খুশির আমেজ
দেখছি নয়ন মেলে,
আনন্দেতে মাতবো এবার
ছোট বড়ো সবাই মিলে।

কাজের ফাঁকে ছুটি নিয়ে
হারিয়ে যাবো বহুদূর,
কোলাহলের শব্দ ছেড়ে
শুনবো শুধুই ঝর্নার সুর।

চড়ুইভাতি করবো মাঠে
হই হুল্লোড় হবে সাথে,
খুশির দোলায় দুলবো মোরা
দুঃখ ভুলে একসাথে।

প্রকৃতির রঙ গায়ে মেখে
করবো রান্না মিলেমিশে,
খাওয়া দাওয়া জমিয়ে হবে
মিষ্টি যদি থাকে শেষে।

চড়ুইভাতির রেশ কাটিয়ে
ফিরবো যখন নিজের ঘর,
হাতে হাত রেখে শপথ নেবো
কেউ হবো না কখনো পর।

3 Comments
  • G
    Guest

    Kub valo laga cha amr

    Reply · 6 months ago
    • P
      Parbati Roy

      Thank you😊

      Reply · 6 months ago
  • P
    Parbati Roy

    Give your feedback

    Reply · 6 months ago