Lalan Chand

প্রিয়া

কথাঘরে জমানো কথা
ঈষৎ নীলাভ
সূর্য ওঠে না আজ
কুয়াশার জলছবি দুচোখের মায়ায়

নিখুঁত কথাগুলো
ক্ষত হয়ে ভাসে সরোবরে
প্রিয়ার এলোকেশে বাসা বাঁধে শীত
ঝরাপাতা কবিতা
কবিতায় খসে পড়ে ঝরাপাতা

এলে তো যেতে হয়
তবু ফিরে আসে প্রিয় নদী
আজও মৃতের গালিচা দখল করে
কতো অজানা পাখি
জন্ম আছে
মৃত্যু আছে
তবু আছে কিংখাব জীবন

প্রিয়া এলে
টবে সাজাবো বাগান
না এলে
সাজিয়ে রখবো আমার নিশ্চিত মরণ

Comment