MD Serajul Islam

বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা সম্পর্কে কিছু কথা
কোটি কোটি মানুষের সমাগম

সনাতন দার মৃতদেহ
কাঁধে নিয়ে হাঁটে
বাঁধা নেই
আছে ভালোবাসা
তাঁরাই তো জমি দাতা।

মাসির হাতে জলের বোতল
দিদির হাতে গরম চা
মোবাইল চার্জ বাড়ির ভেতর
এক ভাতৃত্বের বন্ধন
দাদুর মুখে ইজতেমা হোক বারবার।

সবারই একই আওয়াজ
বিভেদকামী শক্তি নিপাত যাক।

মানুষের ঢল ধূলোয় জন প্লাবন
তবু নেই কোন বিশৃঙ্খলা
সবার মুখে
একই আওয়াজ আল্লাহ মহান।

বিশ্ব ইজতেমা যেনো আরাফাতের মাঠ
ক্যান্টিনে ক্যান্টিনে হচ্ছে নামাজ
শোনা যায় আজানের পর আজান
দো’য়ায় মশগুল আল্লাহর মেহমান।

দলে দলে চলছে সবাই
ধনী গরিবের নেই কোনো বিভেদ
মাথার উপর খোলা আকাশ
উঁচু নিচু ভেজা মাটিতেই
শুয়ে আছে একসাথে সবাই।

টয়লেট অজুখানা স্নানাগার
হাজারে হাজার
জলের কল আছে গভীরে
তবুও কিছু মানুষ ধৈর্য হারা।

ইসলামের অর্থ শান্তি
শেখায় “সবর”
বিশ্ব ইজতেমায় এসে দ্যাখো
কনকনে শীত
তবুও গভীর রাতে টয়লেট ওজু গোসল ।

আউটডোর বসেছে ধূলাবালির উপর
হাসপাতাল ভ্রাম্যমাণ দমকল
রাস্তায় চলছে হরদম
আছে ফ্রি খাবার টিফিনের নেই দাম।

সবাই সবার জন্যে
এখানে শুধুই এবাদতের ধ্বনি
বিশ্ব ভাতৃত্বের ডাক
আজ আখেরি মোনাজাত।

চোখে জল নিয়ে বাড়ি ফেরে
হাঁটা পথে গাড়ি ধরে
ধীরে ধীরে ফাঁকা হয় মাঠ
বুকে ব্যথা নিয়ে
গ্রামগুলো ঘুমিয়ে পড়ে।

এখোনো থেকে গেলো কিছু সাথী ভাই
তাঁরা যাবে দেশ বিদেশে
কলেমার দাওয়াত নিয়ে
দিনের খাতিরে।

1 Comment
  • Lalan Chand

    কবিতাটি পড়লাম। ভালো লাগলো। প্রিয় কবি আপনার কলম চলুক নিরন্তর। ভালো থাকবেন। ধন্যবাদ।

    Reply · 7 months ago