শখের তুমি
তুমি আমার খুব শখের মানুষ।
তোমার সাথে কাটানো প্রত্যেকটা সময় মূল্যবান।
আমার জীবনের সেরা উপহার তুমি।
সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত,
শুধু তোমার কল্পনায় মগ্ন।
আমার হৃদয়ে ছোট কোণ তোমাকে নিয়ে গড়া।
তোমার মাঝে খুঁজে পাই
আমার জীবনের সমস্ত সুখ।।
আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই।
কারণ, তুমি আমার অনেক শখের।
তুমি যখন দূরত্ব চাও
বিধাতার কাছে তখন আমি তোমাকে চাই।
তুমি যখন অন্যকে নিয়ে ব্যস্ত।
তখন আমি তোমাকে নিয়ে ভাবি।
কি অদ্ভুত ,
কারণ এই তুমিটা আমার ভীষণ শখের।
( লক্ষী ঘোষ)
5/1/2026.
Comment

