Mahuya Dey

মুক্ত আনন্দ
============
।। প্রান খুলে উড়ে বেড়ায় দেখি দু চোখ ভরে
ইচ্ছা হয় যাই ভেসে ওদেরই সাথে
কোনো এক অদৃশ্যশক্তির হাত ধরে
মুক্ত বাতাসে মিশে মুক্তচিন্তার অবসান ঘটিয়ে
অবশেষে মুক্ত নিঃশ্বাস ছাড়ি…..
চরিত্রগুলো কি সুন্দর সজীব হোক কিংবা নির্জীব
যে যার নিজের মতো ভাবতে পারে
ভাবনাটা একদম নিজের…..
প্রান খুলে উপভোগ করে আনন্দ
চিকচিক করে ওঠে যতো সব অথৈ ভাবনা
পাই খুঁজে কিছু শব্দ,গুছিয়ে রাখার মতো করে,
রাখি গুছিয়ে মুক্ত আনন্দ
অবসরে যাওয়ার পথে….. ।।

ধারণায় আমি ( মহুয়া )
===================
লেখা — ০৮.০২.২০২৫

Comment