চিরন্তন ভালোবাসার ঈদ
ঈদের চাঁদ উঠেছে নীরব আকাশপানে,
হৃদয় জুড়ে খুশির ঢেউ অজানা টানে।
দুঃখ সব ভুলে আজ হাসিরই গান,
ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি প্রাণ।
নতুন দিনের ডাকে খুলি মনের দ্বার,
অভিমান মুছে যাক, থাকুক শুধু আদর।
মানুষ মানুষের পাশে থাকুক নির্ভয়ে,
ঈদের সুখ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।
ভালোবাসাই হোক আজ জীবনের আলো,
ঘৃণা দূরে সরিয়ে বাঁচি সবাই ভালো।
প্রাণপুরুষের মর্যাদা রাখি অন্তরে,
মানবতার পথ চলি দৃঢ় অঙ্গীকারে।
শিশুর হাসিতে ফুটুক স্বপ্নের ফুল,
বৃদ্ধের চোখে থাকুক শান্তির কূল।
দরিদ্রের ঘরে যাক সুখের বারতা,
ঈদ হোক সবার জন্য ভালোবাসার প্রথা।
আগামীর পথে রাখি হাত ধরে হাত,
ভালোবাসায় গড়ি নতুন প্রভাত।
চিরন্তন হোক এই মমতার বাঁধন,
ঈদ বয়ে আনুক হৃদয়ে অনন্ত স্পন্দন।
Ziaur Rahaman Shilon

Comment



