Nishi kanto roy

সেই মেঘ সেই আগুন ১১৯

ড্রেসিং টেবিল

নিশিকান্ত রায়

ধ্বনির ভেতরে ধ্বনি
ঝরা পাতা সকালের মতো বাজে।
যেন একাল ও সেকাল
ফুলের মতো ইতিহাস হয়ে যায়।
কুয়াশার আড়ালে দাঁড়িয়ে টোকা দেয় কেউ
যেন মৌমাছি গুনগুন
লেগে আছে ধুলো মাখা জংলা ফুলের মুখে।

যে-দিন শিশিরে ভিজতে গেলাম
যৌবন রেখে গেলাম কলসের পেটে
যে পথে হেঁটে গেলাম
তার পুরোটাই তোমার ওড়নায় ঢাকা।

চাঁদ আসে যুক্তিহীন
রাজপথে খই ফুটে যুক্তিহীন
অশ্লীল অন্ধকার খেলা করে
পথ- ঘাট, অফিস আদালতে।

আমি দাঁড়িয়ে থাকি
আমার স্বপ্নের ভিড়ে
স্বপ্নহীন মিছিলের নদী।
জলের শরীরে আঙুলের ছাপ
শব্দের কংকাল
ভেসে ওঠে ড্রেসিং টেবিলের গ্লাসে।

Comment