কবিতা —
প্যারোলে মুক্তি
—————
প্যারোলে মুক্তির আইনগুলি বড়ই মজার
হরিণ, শুয়োর কিংবা অন্য তৃণভোজীরা বঞ্চিত
পায় শুধু বাঘ-সিংহ-ভল্লুকের দল।
গণ্ডাররা অবশ্যই ব্যতিক্রমী
চামড়া নিতান্তই পুরু হয় বলে।
হরিণ শুয়োর কিংবা অন্যরা
বছরের পর বছর
খাঁচায় কাটিয়ে শেষে
‘ধনঞ্জয়’ হয়ে ঝুলে পড়ে।
বাকিরা শুধু করে ‘এনজয়’।
——-
Comment

