Lalan Chand

যাবো

ধীরে ধীরে মন পোড়ালাম
হৃদয় পোড়ালাম
হাতের আঁজলায় রেখেছি ছাই
ছাই এখন ঘরময়।

আলপনা দেয়া উঠোনে আসে না ভোর
সব দুঃখ সব কষ্ট
বুক পেতে নিয়ে বসে আছি
অপেক্ষায় গুণছি প্রহর।

যাবো
গির্জার ঘন্টা বাজে
মন্দিরে শাঁখ
মসজিদে কেউ নেই।

যাবো
চলে যাবো শ্বাসটুকু নিভলেই।

1 Comment
  • L
    Lalan Chand

    কয়েকটা কবিতা পড়লাম। বেশ ভালো লাগলো। তৃপ্তি পেলাম। আরও পড়তে চাই। আমি গতকাল একটা কবিতা send করেছিলাম। আজকে দেখতে পেলাম না। আজকে আরও একটি কবিতা send করলাম। ভালো থাকবেন সবাই। আমার সব বন্ধুরা। ধন্যবাদ।

    Reply · 8 months ago