কবি নির্মলেন্দু গুণ সহ মোট দশজন কবির কবিতা নিয়ে “সমকালের কাব্য”আমার প্রকাশিত প্রথম কবিতার বই। বৈরাগ্য কবিতাটি এই বই এর অন্তর্ভুক্ত।
“বৈরাগ্য ”
ডেকো না পিছে, ভেবো না মিছে,
তাকাবো না আর , যা- ছেড়েছি নিজে,
অথবা যা কিছু ছেড়েছে আমায়।আঁকড়ানো সব মিথ্যে মায়ায়।
স্নিগ্ধ ছায়ায় কাটানো সময়,
ভালোবাসার যা বিষয় আশয় ,
ফিরবো না আর মায়ার ডাকে
হারাবো নিজেকে পথের বাঁকে।
তোমার সবুজ আর তাহাদের গান
কাঁদাবেনা আর আমার এ প্রান।
Comment

