শীতের শহর ও ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক
শান্তনু ঘোষ
শীত নেমেছে আমাদের শহরে_জেলাগুলি থেকে গায়েব রোদ
ময়দানে ফিরেছে সার্কাস
বাঘ সিংহ হাতি ঘোড়া গল্প কথা
তবু পুরনো স্মৃতি বুকে করে আট
থেকে আশির ভিড়
প্রতিবেশী আজ আর বন্ধুর মতো
নেই_ এই রাগে গা গরম করে কেউ
শত্রুর কাছে বিনয়ী হওয়া শ্রেয় নয়
এই বলে
কেউ হাতে তুলে নেয় চায়ের ভাঁড়
সম্প্রতি দু’দেশের পারস্পরিক সম্পর্কে গাঢ় কুয়াশা
আড়াল করে দাঁড়ায় মিত্রতার স্মৃতি….
Comment

