Showkat Akber

Showkat Akber

অপূর্ণতার আর্তনাদ

আমরা,
পেয়েছি অনেক, জমিয়েছি অনেক
তবুও অপূর্ণতা,
পাবো আরো, পেতে হবে আরো
চরম ব্যকুলতা?

আমাদের হৃদয়, লোভের কালিমায়
টই টম্বুর,
অন্যায়, অধর্ম, আমাদের বর্ম
সারাদহে ভরপুর।

অর্থের পাহাড়, সম্পদের বাহার
আত্মার চাহিদা,
পেটের ক্ষুধা মেটে যায়, হায়
মেটে না লোভের ক্ষুধা।

হারিয়েছি বোধ, ইব্লিশের ক্রোধ
ধর্ষণ করছে আমাদের,
মনুষ্যকুল হারিয়ে দুকুল
কবর রচেছি মনুষ্যত্বের।

মানবতা, ন্যায়-সততা,
হয়েছে সমাহিত,
সাম্য, ধর্ম
দূরন্ত বেগে পলায়নরত।

Comment