আমার বাংলাদেশ
জাফর ইদ্রিস
মাকে দেখলে চিন্তে পারি
না হয় কভু ভুল
কানায় ভরে শ্যামল মায়ের
জোয়ারে দু’কূল।
পলল ভূমি-নদী মাতৃক
আমার বাংলাদেশ,
চলে নদী বেঁকে-মায়ের
যেমন দুলে কেশ।
নদীর বুকে মাঝি মাল্লা
জারি সারি গায়,
গাঁয়ের জেলে নদীর বুকে
জাল বড়শি বায়।
চক্ষু বেঁধে আমায় যদি-
লুকাও অজানায়
নদীর কলো ধ্বনি শুনে
বুঝব ডাকে মায়।।
যায় হারিয়ে যদি কভু
আমার শ্যামল গাঁ,
গন্ধ শুকে চিনব যেমন-
শিশু চিনে ”মা”।
জাফার ইদ্রিস
সবুজবাগ,বাসাবো কদমতলা,ঢাকা-১২১৪
Comment

