RATHIN PARTHA MONDAL

ক্ষমা করবেন আমায়

রথীন পার্থ মণ্ডল

আমায় ক্ষমা কোরো
তোমাকে শান্তিতে রাখতে না পারার জন্য
এমনকি তোমার মুখে দু বেলা দু মুঠো
অন্ন তুলে দিতে না পারার জন্যও

আমায় ক্ষমা কোরো
তোমার সাথে পথ হাঁটতে না পারার জন্য
এমনকি অন্যায়ের প্রতিবাদ না করার জন্যও

আমায় ক্ষমা কোরো
তোমার কথা না শোনার জন্য
এমনকি প্রতিশ্রুতি রাখতে না পারার জন্যও

মহাশূন্যের ওপার থেকে
আমাদের ক্ষমা কোরো তুমি
সঠিক পথে চলতে গিয়ে
হোঁচট খেয়ে পড়ে যাবার জন্য
এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের মুখে বলতে না পারার জন্য—

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।।

Comment