“পাগল বউ” শহিদুল ইসলাম সরকার

“পাগল বউ” শহিদুল ইসলাম সরকার

শোন, “পাগলে কিনা বলে
ছাগলে কিনা খায়,”
বউটা আমার পাগল বলে
সারাদিন ক্যাটক্যাটায়।
পরের নিয়ে তার মাথা ব্যথা
অযথা খালি সে বলে কথা
সে কথার জ্বালায় অতিষ্ঠ হই
বাঁচি না তার যন্ত্রণায়,
বউটা আমার পাগল বলেই
সারাদিন ক্যাটক্যাটায়।
পাগলী হলেও নিজের বেলায়
বোঝে কিন্তু ষোলআনা
তাইতো আপন লোকের প্রতি
হুঁশের নাড়ি টনটনা।
শ্বশুর বাড়ির দেখলে মানুষ
থাকেনা তার বিবেক বা হুঁশ
বিগড়ে যায় তার মেজাজখানা
ঘরের জিনিস ছিটকায়,
বউটা আমার পাগল বলেই
সারাটা দিন ক্যাটক্যাটায়।
আমি যেন তার বড়লোক স্বামী
আর মা বাবারা অসহায়,
তার ধারণা মা-বাবা এলেই বুঝি
আমার কাছে টাকা চায়।
অমনি হয় তার মাথা খারাপ
কত কথা কয় বাপেরে বাপ
সে ভাষা শুনে মেহমান পলায়
আসে না আর কেউ বাসায়,
বউটা আমার পাগল বলেই
সারাটা দিন ক্যাটক্যাটায়।

Comment