হীরামন রায়

১)
শিরোনাম : ফাঁকের উপর মহিরূহ
কলমে : হীরামন রায়
তারিখ : ০৬/০১/২০২৬

একটু একটু করে সরতে সরতে অনেক টা পথ সরে গেছ
দেখ আফ্রিকায় ফাটল ধরেছে
গন্ডোয়ানা আঙ্গারল্যান্ডের মাঝে শুরু হয়েছে বিভাজন
একই ছাদের নিচে তবু লক্ষ্য যোজন দূর
পায়ের তলায় মাটি নেই, আছে পাথরের চাঁঙড়
যে কোন মুহুর্তে ছিটকে যাবে অতল গিরিখাতে
কিছু ভালোবাসা নামক পঁচা সুতোয়
একে অপরকে কোশে বাঁধার বৃথা চেষ্টা
মিথ্যে আবেগ আর মিথ্যে বিশ্বাসের উপর ভর করে
ভালবাসা নামের চরম ভাওতাবাজি দিয়ে
দুটি জীবনকে
শুধু মাত্র এক সুতোয় বাঁধার বৃথা চেষ্টা চিরোকাল
মানুষ জানে না – একদিন চোরাস্রোতের মতো বয়ে যাওয়া
ফোল্গুনদী কনো একদিন টেথিস সাগরে পরিনত হবে দম্ভের এভারেস্ট
যে কিনা মহা সমুদ্রের উপর দাঁড়িয়ে আজ সুবিশাল মহিরূহ।

Comment