আমাকে সে ভালবাসতে চেয়েছিলো… – আবদুল্লাহ আল আদীব

তাকে আমার এই কূলে নিতে বেঁধেছি যে ঘাট;
আমার সেই শ্বেত পাথরে বাধানো ঘাট
ভেসে গেছে সমুদ্রের পিঠে।
এই দেখে-
অজস্র রতি-সিন্ধু পার করে সে
তরীখানা থামিয়ে, আমাকে সে বলেছিলো:
“জোর করে নয়, ভালবাসা মন থেকে হয়।”

হায়! সবাইরে কি ভালবাসা যায়?
ভালবাসা মন থেকে হয়।
এই ভেবে,
নিজেকে তাই এই বলেই শান্তনা দিয়ে যাই-
“তরী যদি বাঁধা থাকে তীরে
তবে স্রোতে তটিনীতে
কি করে সে ভেসে যাবে বলো?”

তারও প্রেম ছিলো।
বাঁধা ছিলো মন, তার সবখানা সুখ
যাহার নিবিড় চুম্বনে ডুবে ছিলো।
তবুও তো-
আমাকে সে ভালবাসতে চেয়েছিলো।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...