Bibek PAUL

উষ্ণতা
বিবেক পাল

ভালো থাকা শেখা যায়
বন্ধুর উষ্ণ আহ্বানে
ফসল তোলার আনন্দে
একফালি নরম রোদে ।

ভালো থাকা শেখা যায়
আকাশের বিনম্রতা থেকে
নিজেকে বিলাতে পারলে সকাল সাঁঝে
সকলের তরে সকল মাঝে ।

ভালো থাকা শেখা যায়
স্মৃতির বালিশে মাথা রেখে-
দিবস যাপনে আনন্দ বিহ্বলে
যুথি কামিনীর সুরভিত সুবাসে ।

ভালো থাকা শেখা যায়
নবীন বরণ উদযাপনে –
বট বৃক্ষের ভূমিকা নিয়ে
শান্ত শীতল বায়ে—-

—————————————————————————–

1 Comment
  • সংশোধিকা মুখোপাধ্যায়

    বলেছেন আপনি’ভালো থাকা শেখা যায়’। যায়ই তো, কিন্তু শিখি না! শিখি না আরও অনেক অনেক কিছু। সভ্যতা, নম্রতা,ভদ্রতা, শালীনতা — সর্বোপরি, শিক্ষার মান্যতা। কারণ, আমরা ফোনমণ্ডুক হতে শিখে গিয়েছি। কূপের থেকেও যা ভয়ঙ্কর! কূপ তো প্রাকৃতিক ছিল, ফোন তো ড্রাগের চাইতেও ভয়ঙ্কর আসক্তির ঠিকানা! শিখবো কেন আমি! সবকিছু তো একটা আঙুলের নিয়ন্ত্রণেই সব করতে পারি ঘরের চৌহদ্দিতে বিছানায় বসে বসে— বিপ্লব থেকে,চিকিৎসা থেকে বিদ্রোহ – কোনটা বাদ রাখছি বলুন তো! তাহলে? আমি তো ভালোই আছি ২০২৬ এ, আর,আপনি? 😃🙏💐

    Reply · 8 months ago