Bibek Paul

অনন্ত তৃষ্ণা
বিবেক পাল

জীবনের বেলাশেষে
মনে জুড়ে, জুড়ে থাকে
ফেলে আসা দিনের নানান অনুভূতি ।

মনের আঙিনায় ঢেউ ওঠে
দুঃখ গুলো জমে দিগন্তের মেঘে
বৃষ্টি হয়ে ঝরবে বলে ।

বর্ষ বরণের উৎসবে–
নব আনন্দে জেগে ওঠে চতুর্দিক
দোদুল দোলে হৃদয় সিঁদুর মেঘে !

ডুব সাঁতারে স্মৃতিরা এসে দাঁড়ায়
আমি দাঁড়িয়ে সেই আমিতেই
যা আশা করিনি, তা জমা হচ্ছে ঘরে বাইরে—–

খুঁজতে খুঁজতে চিনতে চিনতে
কেটে গেলে সময়—-
অন্তত— মন্দ কি !

————————————————————–
২৩শে নভেম্বর ‘২৫ রবিবার । সন্ধ্যা ছয়টা ————————————————————–

Comment