Chandra Mohan Kisku

অরণ্যের লড়াই

এখন অরণ্যজুড়ে
চলছে এক লড়াই;
মানুষের রক্তে রাঙা
শাখুয়া গাছ,
আর মাটিতে—
গড়িয়ে পড়ছে মানুষের কাটা মুণ্ডু।

বনকে দাস বানানোর লড়াই,
মাটির নিচে লুকানো সম্পদ
লুণ্ঠনের লড়াই;
এর জন্য লড়াই,
তার জন্য লড়াই—
শুধু লড়াই আর লড়াই, ক্ষণে ক্ষণে।

একদিকে কমান্ডোরা,
অন্যদিকে কমরেডরা;
আর মাঝখানে—
শাখুয়া গাছের আড়ালে—
কান্নায় ভেঙে পড়ছে আদিবাসীরা।

বন মুখরিত
কমান্ডোদের ‘হিপ-হিপ-হুররে’ ধ্বনিতে
আর কমরেডদের বিপ্লবী (?) গানে—
অথচ আদিবাসীদের কান্নার সুর
লড়াইয়ের কোলাহলে
হারিয়ে যাচ্ছে।

@চন্দ্র মোহন কিস্কু

0 Comments