DIPAK BERA

শীতকাল
—দীপক বেরা

আজকাল রোজ রোজ বেশ ঠাণ্ডা পড়ছে
রোজ রোজ শীতকাল হয় না।

যেদিন রাতে পাঁচ ভাইবোন একসাথে
লেপমুড়ি দিয়ে
মায়ের হাতের পিঠেপুলি খেতে খেতে
ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনি…
সেইসব হারিয়ে যাওয়া রূপকথা রাত
কখনও কদাচিৎ প্রতিভাসে জেগে ওঠে
সেদিন আমার শীতকাল হয়…

রোজ রোজ মিছিমিছি ঠাণ্ডা পড়ে
রোজ রোজ শীতকাল হয় না!

2 Comments
  • দীপক বেরা

    আবার নতুন করে শুরু করার জন্য পত্রিকার সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা রইল।

    Reply · 9 months ago
  • A
    Admin

    অনেক ধন্যবাদ স্যার – লেখা পোস্ট করার জন্য । শুভকামনা ।

    Reply · 9 months ago

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...