শিরোনাম: আজ খুব মেঘ করুক
কবি: ফাতেমা ওরফে সিনথিয়া
আজ খুব মেঘ করুক
দেখতে মন চায় আমার
কলো মেঘের বেলা।
বৃষ্টির জলে ভিজতে গিয়ে মায়ের
হাতের পিটুনি।
সেই আমি চাই, আজ খুব মেঘ করুক।
ঝিরিঝিরি বৃষ্টি, সাদা রঙের ফুল।
আমার বাড়ির ছাদের গোলাপ, জবা, জরুল ফুল, লেবুর ফুল- সব সেই ফোটা ফোটা পানিতে ভিজে যাক।
প্রাণ ফিরে পাক আবার ও সেই
শুকনো পাতাগুলো।
আমি চাই, আজ খুব মেঘ করুক।
কোন এক চায়ের দোকান ঘেষে আমি,সুপ্তি,লীলা, শিলা,তৃপ্তি সবার আড্ডা।
গাড়ি পেয়ে তবুও দুষ্টুমি করি,
ছাতা মাথায় দিয়ে একটু হেসে হেসে
রাস্তা দিয়ে হাটি।
যেন,আমি প্রতি ফোটা পানি স্পর্শ করে ফেলি।
আকাশের কাল মেঘ বাড়ির ছাদে উঠে দেখব আমি,
কাপড় শুকিয়ে তোলার বাহানা।
তারপরে, সেই মেঘ ঝরে পড়ে,
মা জানেই না যে,আমি ভিজতে যাচ্ছি।
তাই চাচছি, আজ খুব মেঘ করুক।