Jasmina Khatun

নিলামে চড়েছে শব্দ

মুখোশের দরবারে পেতে দেবে
ন্যায় নীতি ?
চিলেদের লোভ থেকে
উঠে এসো
একাই এসো
আর কত নিচু হবে ?

কেনা বেচা মৃতপ্রায়
পাথরের মূর্তির নেতা হয়ে
কী লাভ বলো ?
কী লাভ ?

উঠে এসো
একাই এসো
ক্ষমতার লোভ বড়ো ভয়ঙ্কর
নিজের ক্ষমতায় নিজে উঠে এসো
একাই এসো।

ওরা ব্যক্তিস্বার্থে পঙ্গু
বিবেকের মৃত্যুতে আচ্ছন্ন
তারপরও ওদের পিছু পিছু হাঁটবে ?

উঠে এসো
একাই এসো।

2 Comments
  • Laxmi ghosh

    শখের তুমি তুমি আমার খুব শখের মানুষ। তোমার সাথে কাটানো প্রত্যেকটা সময় মূল্যবান। আমার জীবনের সেরা উপহার তুমি। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত, শুধু তোমার কল্পনায় মগ্ন। আমার হৃদয়ে ছোট কোণ তোমাকে নিয়ে গড়া। তোমার মাঝে খুঁজে পাই আমার জীবনের সমস্ত সুখ।। আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই। কারণ, তুমি আমার অনেক শখের। তুমি যখন দূরত্ব চাও বিধাতার কাছে তখন আমি তোমাকে চাই। তুমি যখন অন্যকে নিয়ে ব্যস্ত। তখন আমি তোমাকে নিয়ে ভাবি। কি অদ্ভুত , কারণ এই তুমিটা আমার ভীষণ শখের। ( লক্ষী ঘোষ) 5/1/2026.

    Reply · 7 months ago
  • Lalan Chand

    জাসমিনা খাতুনের কবিতাটি পড়লাম। খুব ভালো লাগলো। আপ্লুতও বটে। ধন্যবাদ ম্যাডাম। ভালো থাকবেন।

    Reply · 7 months ago