K.M Salim

‎কতোদূর হাঁটলে তাকে পথ বলা যায়?
‎
‎মাইল থেকে কিলোমিটার অতিক্রম
‎তারপরেও বেলা শেষ হয়,
‎অন্ধকারের বুক চিরে সন্ধ্যা নামে।
‎মনুষ্য সিদ্ধান্তের কোনো অন্ধ ব্যকরণ
‎সূর্যকে আটকাতে পারেনি পারেও না।
‎
‎কতোটা আঁধার ঘনীভূত হলে রাত বলা যাবে?
‎
‎চন্দ্রালোকের ক্ষীণ অবয়ব দৃষ্টি সীমায়
‎অনবরত পদলেহনে অস্তিত্বহীন হয়ে
‎প্রকৃতির বৈশিষ্ট্যে সময়ের বাহু শক্তিহীন,
‎নির্বাকের ভাঁজে ভাঁজে সত্যের কাফনে
‎ক্লান্তির মহাসাগর পাড়ি দিয়ে নিস্তব্ধ হলে?
‎
‎কতোদিন বেঁচে থাকলে আয়ুষ্কাল বলে?
‎
‎জীবন অপরাহ্নে সন্ধ্যা রক্তারগ নিভৃতে দেখে
‎অশান্ত ভাবনার ঢেউ মস্তিস্কে তোলপাড়,
‎অতঃপর ছিন্নভিন্ন সময়।
‎নিরাশায় ডুবে কষ্টকে আগলে বেঁচে থাকা,
‎অপূর্ণতার বাকে বাকে মৃত্যুর ছোবল।
‎
‎শত হাজার কিংবা লক্ষ-কোটি প্রশ্নের ঝড়
‎মস্তিষ্কের কোষ তন্নতন্ন করে
‎হতাশার জ্বরে অনিদ্রার চাদর পেচিয়ে
‎ধুকেধুকে নিস্তব্ধতায় প্রহর গোনা ধনকুবের,
‎সম যুদ্ধে বিধ্বস্ত দরিদ্র দিনান্তের সাথে
‎মহা সন্ধির মিলনমেলায় একই বাক্যের প্রার্থনা।
‎
‎টিন আর পাকা বহুতলের পার্থক্যই শুধু
‎মৌলিকে এক।
‎
‎অথচ অহং
‎কে.এম সেলিম
‎মোহাম্মাদনগর, খুলনা।
‎২০২৫০৪০৮

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...