ভোরে
খন্দকার আল মামুন
স্নিগ্ধ কোমল ভোরের হাসি রাঙা চাদর গায়,
তার পরশে রাতের আঁধার যায় পালিয়ে যায়।
চারিদিকে ছড়িয়ে বিলায় রবির ফোটা ফুল,
আলোর আভায় উদ্ভাসিত বিশ্বে প্রাণী কুল।
শীতল করা মুক্ত হাওয়ায় ভাসায় হৃদয় মন,
নয়ন কাড়া রঙিন ভুবন ছড়ায় আয়োজন।
রক্ত জবার লাল আভরণ পূর্ব গগন জুড়ে,
মুক্ত ঝরা শিশির হাসে আদর মাখা ভোরে।
——- ——. ——
খন্দকার আল মামুন
সম্পাদক, শশীকর
চকমখলা,চরগোয়ালী
কুমিল্লা-৩৫১৭
ফোন:01863572739