শিরোনামঃ- লাল সবুজ।
✍️ ইমাম হোসেন সবুজ।
৩১/০৫/২০২৬
“মাগো” তোমার কোলে জন্ম নিলাম,
এই বাংলায়।
তখনো বুঝিনি স্বাধীনতা কারে বলে ?
এরপর একটু -একটু করে আমার বেড়ে ওঠা,
কথা বলা – চলা।
তোমার শেখানো, মমতার ভাষার দলে।
তখন শিশু মন বুঝলো, এটাকেই স্বাধীনতা বলে।
এভাবেই কাটলো শৈশবের দিনগুলি।
যখন তোমার শেখানো মাতৃভাষা শুনলাম -বুঝলাম।
একদিন মমতার হাত বুলিয়ে,
অশ্রু নয়নে মোরে শুধালে-
বাছা মোর , তোরে কিছু কথা বলি মা,
কান পাতিয়া শোন-
হৃদয়ের দ্বার খানি খোল।
তুই যে, আমারই ভাষায় কথা বলিস-
তার মূল্য কি তুই জানিস ?
অবাক নয়নে তাকালাম মায়ের পানে,
মা” শেখায় গানের সুরে-
“মোদের গরব মোদের আশা,
আ’ মরি বাংলা ভাষা।
মা বলে, এই ভাষার জন্যে,
প্রান দিলো ওরে,আমার অনেক খোকা।
আজি বাঙালিরা অনেকেই ভুলে যায়,
তারা অনেক বোকা !
তুই বড় হয়ে খুঁজবি তাদের,
সালাম রফিক শফিক নাম যাদের।




