অল্প অল্প
==========
।। কখনও উড়ে যাই কখনও ভেসে যাই
যাই কোথাও না কোথাও… কোথাও হারিয়ে
উড়তে উড়তে দূর কোনো লম্বা গাছের মাথায়
কিংবা দূর পাহাড় চূড়ায়…
ভাসতে ভাসতে মাঝ সমুদ্রে
বার বারই মনে হয় আসি কিছু ঢেউ গুণে
ছুঁয়ে আসি যখন যেমন চায় মন
কল্পনা তো… ভেসে যাওয়াই যায়
হাতে থাকে কলমধারী পেন্সিল
খাতা থাকে খোলা, একটু কাটি আঁচড়,
চোখ যায় বুজে,
আসি ঘুরে দূর কোন এক প্রান্তে…
অল্প অল্প…
কল্পনায় চলেছি এঁকে, কল্পনাতেই ভেসে… ।।
ধারণায় আমি ( মহুয়া )
===============
Comment
