Malabika Chakraborty

Malabika Chakraborty

ইচ্ছেগুলোর ওই মুঠিটা একটুখানি আলগা হলেই কোথায় যেন হারিয়ে যায়

চোখের পলক ফেলার আগেই সময়গুলো হাতছাড়া হয়

জিভের চলন থমকে গেলে শব্দগুলোও হঠাৎ করে ফুরিয়ে যায়

শুধু সময়ের গায়ে লেগে থাকে কিছু অনুচ্চারিত শব্দের ভার, যা নিঃশ্বাসে আটকে থাকে।

আমরা দেরির নাম দিই অপেক্ষা
আশার নাম দিই আগামীকাল
না-পাওয়ার নাম দিই সমঝোতা
ফাঁকা হাতে ফেরার নাম দিই সহ্য করা
নীরবতার নাম দিই নিজের সঙ্গে বোঝাপড়া
অভিমান সহ্য করে নেওয়ার নাম দিই পরিণতি
আর এই প্রতিদিন যে নিজেকে প্রতিমুহূর্তে ফাঁকি দিই তার নাম দিই —চলছে তো, চালিয়ে নিচ্ছি তো।
সত্যিই কী এই চালিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া এতো সহজ!!

এই নামকরণের মাঝেই জীবন টা চুপচাপ এগিয়ে যায়।

🖊️ মালবিকা
Malabika Chakraborty

Comment