Md Ibrahim Hossen – Rajshahi

ধিৎকার
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০৬-২০২৬ ইং

চারিদিকে ধর্ষণ! হাহাকার চিৎকার,
লজ্জিত এ জাতি, ছি ছি ছি ধিৎকার!
আইন আছে না প্রয়োগ, ওরা সব ঘুষখোর,
বিচারের মিছা আশ, নেশাতেই আছে ঘোর।

ভণ্ডামি যত সব, আইনের অজুহাত,
ধর্ষকে ছাড় পায়, জামিনের বাজিমাত।
কোথা নাই এ বিচার,  সবখানে অনাচার,
শাসনের অভাব আজ, হয় সদা ব্যভিচার।

যায় নাকো কেউ বাদ,  পিতা-পূত, মোল্লাও,
গুম করে দেহখান, কেটে ফেলে কল্লাও!
নজিরবিহীন আজ, নির্মম ইতিহাস!
আছে যার কন্যা, শঙ্কাতে বসবাস।

আইয়ামে জাহেলি,  যুগের এ সূচনা,
প্রতিবাদে লেখা হয়, কত শত রচনা!
নাহি হয় প্রতিকার, কিয়ামতের আলামত,
টুটে গেলো বুঝি সব – প্রভুর ওই নিয়ামত।

ভুক্তভোগীরা হায়, কেঁদে কেঁদে একাকার,
দোয়া ও কালাম পড়ে, বুকে দেয় ফুৎকার।
দেখেও দেখে না প্রভু, প্রভু রয় নিরাকার,
ধিৎকার, ধিৎকার! কে শোনে এ চিৎকার?

আসিবে এমন দিন,  পাবে না রেহাই তার,
গজবে ধ্বংস হবে, আল্লাহু আকবার।
থাকিবে না পৃথিবীতে, বাঁচিবার পথ আর,
এখনো সময় আছে, জাগ্রত অভিসার।

Comment