কাক ডাকা নয় ভালো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৬-২০২৬ ইং
প্রিয়ার নামে লিখবো চিঠি
ভাবছি একা-একা,
কোন্ ফাঁকে কোন্ অবসরে
দেবে আমায় দেখা?
কাক বসেছে গাছের ডালে
ডাকছে কা কা কা কা,
লিখতে বসে মোর হয়ে যায়
লাইন আঁকা বাঁকা।
মাথায় আমার পড়লো যে বাজ
হঠাৎ খবর এলো,
খাঁচার পাখি খাঁচা ভেঙে
কোথায় চলে গেলো!
অন্য জনের হাত ধরে সে
দিলো আমায় ফাঁকি,
নীরব জলে ভরলো আঁখি
কার ছবিটা আঁকি?
কার আশাতে বাঁচবো আমি
এই অবনীর পরে,
কে জ্বালাবে প্রদীপ শিখা
আমার আঁধার ঘরে ?
মা-দাদিরা বলতো সবাই
কাক ডাকা নয় ভালো,
হায় হায় হায় কাকের ডাকে
নিভে গেলো আলো!
Comment