নোনা শব্দ
মো. মিজানুর রহমান
মাথায় একরাশ নোনা শব্দ
উইপোকার মত উড়ি উড়ি করছে
কিন্তু উড়তে দিচ্ছি না,
কামুক লতায় গাঁথব ভেবে
শৃঙ্খলে তাদের যত্নে রেখেছি;
বহু ভাবনা ভেবে
তাদের অবমুক্ত করতে
দুটি ডাগর চোখও এঁকেছি।
ডাগর চোখে সেই নোনা শব্দগুচ্ছ ছাড়তেই
সমস্বরে তারা বলে উঠলো-
‘নোনা জলের ঢেউ তুলছ বড্ড!
সৈকত গড়েছ কি?
জেনে রেখো-
নোনা জল আছড়ে না পড়লে
তা কামুকতা ছড়ায় না,
শুধু নোনা জলে সমুদ্দুর হয় না।’