Md. Sayadul Islam

সবার প্রিয় শরৎ ঋতু
বর্ষা পরেই আসে,
ভোরের শরৎ পদ্মফুলে
মিটমিটিয়ে হাসে।
ঘাসের ডগায় শিশির কণার
বিন্দু বিন্দু জল,
সূর্যালোকে হিরকের ন্যায়
করে সে ঝলমল।
নীল পরীরা ঘুরে বেড়ায়
সাদা মেঘের ভেলায়,
নদী তীরের কাশফুলেরা
মেতে ওঠে খেলায়।
কেয়া কেতকীর ফুলের শোভা
জাগায় শিহরণ,
শেফালীরও মৌ মৌ গন্ধ
মুগ্ধ করে মন।
শরৎ রূপের রঙ্গমঞ্চের
নেইতো কোনো জুড়ি,
সবুজ শ্যামল প্রকৃতি তাই
প্রাণটা খুলে ঘুরি।

বর্তমান ঠিকানা: তেঁতুলিয়া ব্র্যাক অফিস, মোহনগঞ্জ,
নেত্রকোনা, ০১৭২৮১০৬২৯২।

1 Comment
  • মোঃ সৈয়দুল ইসলাম

    আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার একটি ছড়া প্রকাশ করার জন্য।

    Reply · 11 months ago

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...