)ভয়পোকার আক্রোশ
এম এম এইচ মুকুল
যেই রাইতের আলসেমিটা তোমারে পর কইর্যা দিলো
আমার একজনমের লালিত স্বপ্ন হাটুভাইঙ্গ্যা ন্যূইয়্যা পড়ল,
সেই থেকে ভয়পোকা হয়েই পইড়্যা আছি দরোজার ওপাশে।
রাতের শিয়রে শুয়ে থাকা নেংটি ইঁদুর চাইট্যা চাইট্যা খায় সুবোধের সু
একদল দুরাচারী মনের বারান্দায় পুইত্যা রাখে অন্যায় আর অনাচারের বীজ,
মনুষ্যত্বের গলাটিপে আলখেল্লার আড়ালে লুকায় স্বার্থের শকুন।
আমি মৃত্যুর বিলাপ ছাইড়্যা সাহসের বটিকা খুঁজি ইতিহাসের খোলা ময়দানে
অসংখ্য মুখোশ জাইগ্যা ওঠে মুখ এর আড়ালে।
তবু মাঝে মইধ্যে আঁন্ধারের আক্রোশ পার হইতে মন চায়।
ন্যূইয়েপড়া শির উঁচিয়ে আকাশ ছুঁইতে মন চায়,
এখন মাঝে মইধ্যে মানুষ হইতেও মন চায়।