ন্যাটো সামরিক জোট
— মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ
ন্যাটো সামরিক জোট গঠিত হয় ১৯৪৯ সালে ২য় বিশ্বযুদ্ধ বন্ধের পরপর। প্রথম ন্যাটো জোট গঠন করার সময় সদস্য ছিল ১২টি দেশ।
দেশগুলো হচ্ছে :
১) বেলজিয়াম, ২) কানাডা,৩) ডেনমার্ক, ৪) ফ্রান্স, ৫) আইসল্যান্ড, ৬) ইতালি, ৭) লুক্সেমবার্গ, ৮) নেদারল্যান্ডস, ৯) নরওয়ে, ১০) পর্তুগাল, ১১) যুক্তরাজ্য, ১২) যুক্তরাষ্ট্র।
এর দ্বিতীয় সম্প্রসারণ ঘটে ১৯৫২ সালে। তখন সদস্য হয় দুটি দেশ
১) গ্রীস, ২)তুরস্ক
এই জোটের তৃতীয় বার সম্প্রসারণ ঘটে ১৯৫৫ সালে। সদস্য হয় একটি দেশ ১) জার্মানি
এই জোটের চতুর্থবার সম্প্রসারণে ১৯৮২ সালে সদস্য হয় একটি দেশ ১) স্পেন
পঞ্চমবার এই জোটের সম্প্রসারণ ঘটে ১৯৯৯ সালে সদস্য হয় ৩টি দেশ ১) চেক প্রজাতন্ত্র, ২) হাঙ্গেরি, ৩) পোল্যান্ড
এই জোটের ষষ্ঠবার এবং সবচেয়ে বৃহৎ সম্প্রসারণ ঘটে ২০০৪ সালে। সদস্য হয় ৭টি দেশ ১) বুলগেরিয়া, ২) এস্তোনিয়া, ৩) লাটভিয়া, ৪) লিথুয়ানিয়া, ৫) রোমানিয়া, ৬) স্লোভাকিয়া, ৭) স্লোভেনিয়া
২০০৯ সালে সপ্তমবার সম্প্রসারণে এই জোটে সদস্য হয় দুটি দেশ ১) আলবেনিয়া, ২) ক্রোয়েশিয়া
অষ্টমবার সম্প্রসারণের ২০১৭ সালে সদস্য হয় ১) মন্টেনেগ্রো
নবমবারের সম্প্রসারণে ২০২০ সালে সদস্য হয় ১) উত্তর মেসিডোনিয়া
২০২৩ সালে দশমবার সম্প্রসারণে সদস্য হয় ১) ফিনল্যান্ড
২০২৪ সালে এগারোতম এবং সর্বশেষ সম্প্রসারণে সদস্য দেশ সুইডেন।
এর ফলে, সদস্য সংখ্যা সর্বমোট ৩২ টি।
ন্যাটো (NATO)র প্রধান কার্যালয় হচ্ছে ব্রাসেলস (Brussels)
—- মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ, কবি,লেখক -গবেষক, সাব এডিটর দৈনিক স্বদেশ বিচিত্রা, ঢাকা।

