Nazmus Sadat Noman

ভুল পথে ক্ষণিকালয়ে
-নাজমুছ সাদাৎ নোমান

বিনম্র চিত্তে হৃদয় দিলে স্রষ্টাকে পাওয়া যায়
কিন্তু স্রষ্টার সৃষ্টিকে শূন্য হাতে বরণ করা যায় না।
বিষয়টা বেশ আজব না!

স্রষ্টার পূজো না দিয়েই দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি
সবকিছু দিয়েও তিনি কখনো হিসাব নেননি
কিন্তু তার সৃষ্টি! বিনিময় ছাড়া কিচ্ছু বুঝে না।

সৃষ্টির সেরা জীব হয়েও চিনি না আমরা স্রষ্টাকে
নেমকহারাম আর অবিশ্বাসীর মতো ছুটে চলছি
ভুল পথে ভুলে ভুলে ক্ষণিকালয়ে।

তারিখ: ৮/৮/২০২৬

0 Comments