Probal Mukherjee

ভালো আছি
আমার স্বপ্নগুলো রোদ মেখেছে
   সূর্য ওঠা ভোরে,
আমার বেঁচে থাকার ইচ্ছেগুলো
   ভরসার হাত ধরে।
আমার দৃষ্টি, বুদ্ধি বুড়ো হয়েছে
   মন তবু গান করে,
আমার স্মৃতিগুলো তারা কুড়ায়
রাতের অন্ধকারে।
আমার ষাট পেরিয়ে গুনছে বছর
   জীবন ডিঙি পাড়ে,
আমার মনের কবি রঙের খোঁজে
   সূর্য অস্তপারে।
আমার বয়স বেড়েছে, আরও বাড়বে
   ভয় পাই না মৃত্যুডরে,
আমার জীবন বেশ সুখে আছে
   আনন্দ হৃদয় জুড়ে।
প্রবাল মুখার্জী

Comment