Purnendu Das

বিদ্যাসাগরে ডুব দিই – –
অনেক গভীরে ! অনেক অতলে !
যেখানে ঝিনুক মুক্তো থাকে না —

যেখানে থাকে শুধু বিদ্যা – –
বিদ্যাকে খুঁজে চলি আমরা হাতড়ে হাতড়ে
কত জন আনতে পারি ?

বর্ণ পরিচয়ের রাস্তা কেটে নব ভূমিষ্টর প্রাণ
নিয়ে আমরা পা ফেলি , পায়ে পায়ে —

বিদ্যার নাগাল পেলেও
বিচার করে দেখি কী ? এ সেই বিদ্যা কিনা – -!

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...