রাতটা সাজায় গল্প রসে
– রমজান বিন মোজাম্মেল
আকাশ কেমন সাজছে দেখো
ঐ তারাটা চোখের কোনে
রাতেরবেলা চুপিচুপি
দুচোখ জুড়ে স্বপ্নবুনে।
স্বপ্নে আসে ফুলকলিরা
শীতের ভেজা শীতের গাদা
আলতামাখা জবার কুড়ি
হাসনাহেনার পাপড়ি সাদা।
একলা রাতে চোখ বুঝি যে-ই
একটি মেয়ে পরীর মতো
ফুলে মালা গাঁথছে বসে
পাপড়ি জুড়ে আদর কতো?
তখন আমি দরজা খুলি
পা বাড়িয়ে নদীর কাছে
ডিঙিগুলো ছাউনি দেওয়া
ঢেউয়ের তালে নিত্য নাচে।
গাছের পাতা ঘুমিয়ে তখন
একটা পেঁচক দিব্যি বসে
আঁধার জুড়ে ছড়িয়ে আলো
রাতটা সাজায় গল্প রসে।