Rayhana yeasmin

“প্রতি তুই ”
তোমার জন্য, তোর জন্য
কাঁঠাল চাঁপা গোছায় গোছায়,
আরো আছে দোলনচাঁপা,
অলকের ঐ স্নিগ্ধ খোঁপায়।
আমার যত কলংক সব
কাজল এঁকো নয়ন জোড়ায়।
আমি অধম নীচু যত
হাঁটুর কাছে অবনত,
গ্রহন করে ধন্য করো
কৃপা করিস অবিরত।
আমার প্রথম প্রকাশিত কবিতার বই থেকে নেয়া। কবি নির্মলেন্দু গুণ সহ মোট দশজন কবির কবিতা নিয়ে “সমকালের কাব্য” নামক করিতার বই।

Comment