SHAONLI SARKAR

SHAONLI SARKAR

শিরোনাম ঃ মন খারাপের ডালি
কলমে ঃ শাঁওলী সরকার

মন খারাপের ডালি সাজিয়ে বসি জানালার ধারে।
আনমনা মনটা নিয়ে তাকিয়ে রই মুক্ত আকাশ পানে।
ভাবি বসে, থাকতো যদি আমার দুখানা ডানা,
সাজানো ডালি মেলে ভেসে বেড়াতাম নীল আশমানে|
ভাবছি নিরালায় বসে একমনে নানা কথা,
জানালার পাশে পাঁচিলের ধারে উড়ে এল
মুক্ত টিয়া।
বলল সুরে, বসে রয়েছিস কেন শুকনো মুখে?
বললাম তারে, সাজিয়েছি দুখী মনের ডালি।
টিয়া বলে, রাখ তোর সাজানো দুখের ডালি।
আমি ভেসে যাবো মুক্ত দীগন্তে, চল মোর সনে।
বলি হায়! ডানা যদি হত মোর উড়তাম নীল নীলিমায়।
ডানা যে ছেঁটেছে মোর সংসার নামক গোলক ধাঁধা।
পরজনমে ভাসবো আমি, সাজবো তোর সাজা।
টিয়া অবাক হয়ে বলে , তাই সই,দে বিদায় আমায়।
নিয়ে বিদায় পাড়ি দেয় নীল দিগন্তে,চেয়ে রই উর্ধ্বপানে|
ভালোবেসে ভেসে যায় সে নীল নীলিমায় |
অবসাদে বসে আমি,সাজাই মন খারাপের ডালি।

Comment