কালজয়ী পত্রিকার নববর্ষ সংখ্যা ( শুডজিত রায়, সম্পাদিত ও প্রকাশিত ) দুর্গাপুর থেকে নব কলেবরে উপস্থিত। কবিতা, ছোট গল্প সহ স্থান পেয়েছে শতবর্ষে মহানায়ক উত্তম কুমার, বন্দেমাতরমের সার্ধশতবর্ষ, পরিচালক শক্তি সামন্তের জন্মের শতবর্ষ পূরণ ইত্যাদি মননশীল প্রবন্ধ ও নিবন্ধ।। কিংবদন্তী সাহিত্যিক শঙ্করের ঊদ্দ্যেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন শুভেজিত রায়। এছাড়া চিকিৎসাবিজ্ঞান, ভ্রমন কাহিনী ও পরিষেবাও বাদ যায়নি। এককথায় সূর্যের বৎসরে কালজয়ী সমস্ত উপাদানেই ভরপুর। আসলে কালজয়ী পাঠকের হৃদয়ের দুয়ারে আলোড়ন তুলতে কোনো সদার্থক প্রচেষ্টার অন্ত রাখে না। সীমিত কলেবরে নিরলস পরিশ্রম আজ এই অবক্ষয়ের সমাজে কালের জয়ে মূল হাতিয়ার। আগামী দিনের পথ চলার জন্য অগ্রিম অভিনন্দন।
SUBHAJIT ROY

Comment
