সুফি সংগীতঃ রমজান বিন মোজাম্মেল

সুফি সংগীত
[ দয়াল নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম – এর বিদায় হজ্বের ভাষণ অবলম্বনে লেখা ]

— রমজান বিন মোজাম্মেল

রোদে জ্বলজ্বল আরাফাতে জনস্রোত
উটে সওয়ার হয়ে এলেন রহমানের দূত
ক্রোধহীন স্নিগ্ধ মধুর কন্ঠে নেই হাঁকতান
বললেন, “হে মানুষ, আঁকড়ে রেখো পাক কোরআন।

ভাইয়ের রক্তপাত, ভাইয়ের ধনসম্পদ আত্মসাৎ – সবই হারাম
নারীর হক, নারীর মর্যাদা অক্ষুণ্ণ রেখো- যেনো এ আমার পয়গাম

যতোদিন ঠিকঠাক পথ চলবে কোরআন সুন্নাহর মতে
পথভ্রষ্ট হবেনা কাফেলা শতো ঝড়- ঝঞ্জায় ; কোন ক্ষতে

বিদায়কালে নবীজির চোখে ছলছলে ছায়া
উম্মতের ভাবনায় টলমলে মায়া
বললেন, ” পৌঁছে দাও যাঁরা আসেননি”
শেষ চিঠি প্রাণে প্রাণে বাজুক বাঁশি
কোরআন সুন্নাহ অবহেলাকারী পাবেনা
ইহকাল পরকালের সমুন্নত মর্যাদা দাম

ভাইয়ের রক্তপাত, ভাইয়ের ধন আত্মসাৎ – এ-সবই হারাম
নারীর হক নারীর মর্যাদা অক্ষুণ্ণ রেখো – যেনো এ আমার পয়গাম

একথাও স্মরণ রেখো, মহান রব- এর প্রিয় মুমিনের জীবন যেনো বারোমাসি শর্ষে ক্ষেত
অনারবে- আরব- কালোয়-সাদায়- যাঁরা করবে ভেদ
তাদের নসিবে জুটবে না সেই মহান দয়ালের হেদায়েত।

যতোদিন ঠিকঠাক পথ চলবে কোরআন সুন্নাহর মতে
পথভ্রষ্ট হবেনা কাফেলা শতো ঝড়- ঝঞ্জায় ; কোন ক্ষতে

ভাইয়ের রক্তপাত, ভাইয়ের ধনসম্পদ আত্মসাৎ – সবই হারাম
নারীর হক, নারীর মর্যাদা অক্ষুণ্ণ রেখো- যেনো এ আমার পয়গাম

সুফি সংগীতঃ রমজান বিন মোজাম্মেল
সুফি সংগীতঃ রমজান বিন মোজাম্মেল
সুফি সংগীতঃ রমজান বিন মোজাম্মেল
সুফি সংগীতঃ রমজান বিন মোজাম্মেল
সুফি সংগীতঃ রমজান বিন মোজাম্মেল

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...