Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

পঞ্চম সর্গ
৪৫
বিকুর ছোলিম হাসপাতালের দেয়াল
টোকো পেচ্ছাবের গন্ধ
আর মুমুর্ষু আশায়
ভিজে গেল।

পুরানো হাসপাতালে
লাল ইঁটের দেয়ালের ভেতর
আমার বোন মারা গেছে।

তার বয়েস হয়েছিল দু’ঘন্টা। হঠাৎ
তার চোখের পাতা কুঁকড়ে গেল—
বোন আর্তনাদ করেনি।
বিশ্বের সাথে তার পরিচয় হোলো না।

Comment