জীবন ও সময়ঃ — রমজান বিন মোজাম্মেল

চুল-দাড়ি-গোঁফে কলপের বেরিকেড্ দিয়ে ভাবো সময়ের চাকাটাকে আটকে রেখেছো। আর তাই কি জীবনকে এখনো ইচ্ছের সম্পানে চড়িয়ে আকাংখার সাগরে ঘুরে ঘুরে সুখের বন্দরে চিরস্থায়ী নোঙ্গর ফেলতে চাও?

পাগোল! শোন, কোন বুঝানোর শিলা-নূড়ি ভাঙ্গতে চাইনে আর। কিংবা-খুলতেও চাইনে কোন উপদেশ-শ্লোকের মায়াবী কৌটা। কেননা-তুমি তো বহুবার কেঁদেছো স্বজনহারানো ব্যথায়।

ধরে নিই-

সেই সব কান্না নিছকই লৌকিক। কিন্তু এ কথা তো বুঝে গেছো- সেই গন্তব্যে একদিন তোমাকেও যেতে হবে একই পথে একই ভাবে। শোন-সময়ের মেইল গাড়ী একটুও থামেনা, থামতে জানেনা।

সে চলে– শুধুই চলে চোখ বুঁজে আপন গতিতে; তাই রঙের কারুকাজে নিজেকে যতোই সদ্য ফোটা ফুল বলে জাহির করোনা কেন।

শোন বলি-

চুল-দাড়ি-গোঁফে নয়; বরং কলপ করে প্রকৃত সতেজ রাখো চেতনার পাখিটা

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...